শহীদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মান্দানা অভিনীত রোমান্টিক ছবি ‘ককটেল ২’ এ বছরের সবচেয়ে আলোচিত রোমান্টিক ছবিগুলোর একটি। ছবিটি পরিচালনা করেছেন হোমি আদাজানিয়া। ২০১২ সালে মুক্তি পাওয়া হিট ছবি ‘ককটেল’ এর সিক্যুয়েল এটি। সম্প্রতি মুম্বাইয়ে ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়েছে। মুক্তির আগেই ছবিটি মোট বাজেটের ৫০ শতাংশ অর্থ তুলে ফেলেছে।
‘ককটেল ২’ বলিউডের এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল রোমান্টিক ছবিগুলোর একটি। বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটির মোট বাজেট প্রায় ১৫০ কোটি রুপি। এর মধ্যে ছবিটি নির্মাণ করতে ৯৫ কোটি রুপি খরচ হয়েছে।
শহীদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মান্দানার পারিশ্রমিক মিলিয়ে ব্যয় হয়েছে প্রায় ৩৫ কোটি রুপি। প্রচার ও বিজ্ঞাপনে খরচ হয়েছে আরও ২০ কোটি রুপি। ‘ককটেল ২’ মুক্তির আগেই প্রেক্ষাগৃহ, ডিজিটাল ও সংগীত স্বত্ব বিক্রি করে বাজেটের ৫০ শতাংশ, অর্থাৎ প্রায় ৭৫ কোটি রুপি আয় করে ফেলেছে নির্মাতারা।
মন্তব্য করুন