কয়েক মাস ধরে বিনোদন অঙ্গনের কোনো আড্ডায় পাওয়া যায়নি চিত্রনায়িকা শবনম বুবলীকে। এমনকি সব ধরনের শুটিং থেকে নিজেকে গুটিয়ে নেন। ওই সময় গুঞ্জন ছড়িয়েছিল, আবার মা হতে যাচ্ছেন শবনম বুবলী। তবে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে বিষয়টি বরাবরই এড়িয়ে গেছেন এই ঢালিউড তারকা।
দীর্ঘদিন চুপচাপ থাকার পর শুক্রবার যেন আড়ালে থাকার বিরতি ভাঙলেন। ভক্তদের জানালেন সুখবর। ফেসবুক পোস্টে তিনি জানালেন, গত মাসে মা হয়েছেন তিনি।
মন্তব্য করুন