প্রিমিয়ার লিগে অনিয়ম নতুন কিছু নয়। খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়েও টানাপোড়েনের কথাও এত দিন শোনা গেছে নিয়মিতই। তবে এবারের লিগে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে ম্যাচ খেলতে মাঠেই নামেননি ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা।
কিছুক্ষণ অপেক্ষার পর ব্রাদার্স ইউনিয়নের প্রতিপক্ষ অগ্রণী ব্যাংককে ওয়াকওভার দেন ম্যাচ রেফারি। ক্রিকেটাররা পরে জানান, লিগ প্রায় শেষ হয়ে এলেও পারিশ্রমিকের মাত্র ২০ শতাংশই পেয়েছেন তাঁরা। বারবার তাগাদা দিয়েও টাকা না পাওয়ায় তাঁরা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
এ ঘটনা নিয়ে গতকাল রাতে ক্লাব ও ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, সেখানে ক্লাব ও খেলোয়াড়—দুই পক্ষই বক্তব্য তুলে ধরেছে।
মন্তব্য করুন